হাজীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ
২৫ অক্টোবর, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-১০-২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন
হাজীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ
চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুই বস্তা রিং জাল এবং বিপুল পরিমাণ আতশবাজিসহ বিভিন্ন দাহ্যবস্তু জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দাহ্যবস্তু সংরক্ষণের দায়ে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ও গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাজীগঞ্জ বাজারের ট্রাকরোড ও স্বর্ণকার পট্টির দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা ও দুই কার্টুন আতশবাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ বিপজ্জনক দাহ্যবস্তু জব্দ করা হয়। এসব দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

পরে বাজারের কাপড়িয়া পট্টিসহ কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং দুই বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-১০-২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া