শিরোনামঃ
এমএ গাফফার ২৭-১০-২০২৬ ১২:৫৮ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি। সভায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলার সরকারি সব জমি চিহ্নিত করে সেগুলো দখলমুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। দখলকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তারা সরকারি জমি নিজেদের দখলে রাখতে পারবে না।
সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের নেওয়া উদ্যোগে নিজের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে এমপি মানিক বলেন, সরকারি জায়গা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা বাধাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সরকারের জায়গা যারা দখল করে রেখেছেন, তাদের পক্ষে কোনো জনমত পাওয়া যাবে না। সব শ্রেণি-পেশার মানুষই চান, সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে মুক্ত করা হোক। সরকারি জায়গা উদ্ধার করা হলে তা জনস্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া