শিরোনামঃ
এমএ গাফফার ২৭-১০-২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁদপুর শহরের ঞ্চঘাট এলাকায় পরিচালিত অভিযানের অংশ হিসেবে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। এ সময় ফ্রিজে সংরক্ষিত পচা-বাসি খাবার ধ্বংস করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি, পণ্যের মান বজায় রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া