শিরোনামঃ
এমএ গাফফার ২৭-১০-২০২৬ ০৫:১৫ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ অক্টোবর) কচুয়া পৌরসভা এলাকার কড়ইশ-কচুয়া প্রধান সড়কের দক্ষিণ পাশে ইব্রাহিমের ছয়তলা ভবনের সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হান্নান সেকান্দারের বাড়ির বাসিন্দা মো. ইউসুফ (৩৫) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া ওরফে ফজলু (৩৬)। বাচ্চু মিয়া বর্তমানে মোতালেব মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তাঁর স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার শিবচর থানার পুরান কুতুবপুর ইউনিয়নের আদেল মুন্সি কান্দী (মুন্সিবাড়ি) এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় ইউসুফের পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি জিপারযুক্ত পলিপ্যাকে থাকা ১০০ পিস এবং বাচ্চু মিয়া ওরফে ফজলুর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একই ধরনের পলিপ্যাকে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১১০ পিস, যার ওজন ১১ গ্রাম। এসব ট্যাবলেটে মিথাইল অ্যামফিটামিন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া