শিরোনামঃ
এমএ গাফফার ২৭-১০-২০২৬ ০৮:১৭ অপরাহ্ন |
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁদপুরের মতলব রোডে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। এ সময় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি লঙ্ঘনের দায়ে দুটি মতলব এক্সপ্রেস ও একটি জৈনপুর এক্সপ্রেস বাস থেকে মোট পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বাসগুলোকে যথাক্রমে ৫ হাজার, ২ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল সক্রিয় সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া