শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-১০-২০২৬ ০১:১১ পূর্বাহ্ন |
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, যুবদলকে আরও পরিশ্রমী, শক্তিশালী ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে, তাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান তিনি।
এমপি মানিক আরও বলেন, বিএনপি যাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেবে, সবাই মিলে তাঁর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
এ সময় জেলা বিএনপি, যুবদল ও বিভিন্ন উপজেলা এবং পৌর পর্যায়ের নেতারা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া