শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-১০-২০২৬ ০৮:২২ অপরাহ্ন |
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরি নির্বাচন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে যে আলোচনা চলছে। তাঁরই অংশ হিসেবে এই প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।
জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাজারের স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সর্বস্তরের মানুষের সাথে হাত মেলান ও কুশল বিনিময় করেন। বর্তমান নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় ভোটার ও সমর্থকরা জানান, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর করা বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ভোটাররা তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়।
করোনা সংকটের সময়ে তিনি ব্যক্তিগত অর্থ ও 'সততা স্টোর'-এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে খাদ্য, ওষুধ ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ায়। তার এ কার্যক্রমকে স্থানীয়রা এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য এই দুই খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৈশাদী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে বলে তাঁর অনুসারীরা মনে করেন। মৈশাদী ইউনিয়নের সর্বস্তরের নাগরিক, নেতাকর্মী ও ভোটারদের মাঝে সাবেক এই সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে পুনরায় চেয়ারম্যান হিসেবে চায়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া