শিরোনামঃ
এমএ গাফফার ২৯-১০-২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন |
চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জুলাই মাসে ১ হাজার ২৮৫টি মামলা দায়েরের বিপরীতে ৩৪ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগস্ট মাসে ১ হাজার ১২০টি মামলা দায়ের করে ২৮ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর সেপ্টেম্বর মাসে ১ হাজার ১২২টি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) প্রবীর কুমার দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিন নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।”
টিআই-অ্যাডমিন প্রবীর কুমার দাস আরও বলেন, জরিমানা আদায়ই ট্রাফিক পুলিশের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে এবং যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া