শিরোনামঃ
এমএ গাফফার ২৯-১০-২০২৬ ১১:২০ পূর্বাহ্ন |
বুধবার (২৮ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের সানকিসাইর (শহীদ সৈয়দ নগর) এলাকার উকিল বাড়িতে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার শামীম হোসেন ওই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শামীম হোসেনের নিজ দখলীয় পূর্ব দুয়ারী টিনের বেড়া ও ছাউনিবিশিষ্ট দুই কক্ষের বসতঘর থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একই ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া