শিরোনামঃ
এমএ গাফফার ২৯-১০-২০২৬ ০৮:২৮ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চাঁদপুরের কচুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কোয়া চাঁদপুর এলাকার লতিফ প্রধানীয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মোইদ্রিস হোসেন ওই এলাকার মৃত আলী হোসেন ও বুলু বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামির নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতরে রাখা তিনটি কালো রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ৫০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ৫০ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়েছেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া