শিরোনামঃ
ফয়েজ আহমেদ ৩০-১০-২০২৬ ০২:৪০ অপরাহ্ন |
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আল-আমিন আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন থেকে আগত চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফাহাদ চাহমান। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাইমচর উপজেলার সাবেক উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন বাহার ও মাওলানা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রটি ছিল প্রাণবন্ত। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা দেখা যায়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, অধ্যয়নমুখী মনোভাব বিকাশ এবং পড়াশোনায় অধিক মনোযোগী করে তোলার উদ্দেশ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজ নিজ মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া