শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-১০-২০২৬ ১০:২২ অপরাহ্ন |
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে স্বপন মাহমুদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা স্বপন মাহমুদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্বের পর্যায়ে উঠে আসা এই নেতা জনসমর্থনে পরপর দুইবার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি দুই মেয়াদে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন স্বপন মাহমুদ। আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দলীয় পদ ছেড়ে দেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপন মাহমুদ সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তাঁর এ পদত্যাগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দুইবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সম্পৃক্ততা-সব মিলিয়ে আগামী নির্বাচনে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
তবে সভাপতি পদ থেকে পদত্যাগের পর চেয়ারম্যান পদে নির্বাচনে তাঁর অবস্থান কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এবং নির্বাচনী মাঠে তাঁর অবস্থান কেমন হবে, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির জন্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া