শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-১০-২০২৬ ০৬:২৭ অপরাহ্ন |
গতকাল ৩১ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় মোট ৫৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৭৬.২৭ ভাগ।
এর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে-১জন, এ গ্রেড পেয়েছে-৮জন, এ- গ্রেড পেয়েছে-৯জন, বি গ্রেড, পেয়েছে-১৪জন, সি গ্রেড পেয়েছে-১১জন, ডি গ্রেড পেয়েছে-২জন।
এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর নাম-রুপা রানী দাস, পিতা-খোকন চন্দ্র সরকার, মাতা-চম্পা রানী সরকার, গ্রাম-হামানকদ্দি, পো- শাহতলী বাজার, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। তার বোর্ড রোল নং-৩৬১৩৬৯, রেজি: নং-২১১১৭৩৮১৯৫, বিভাগ-মানবিক।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন, জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ সকল শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া