চাঁদপুরে ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক এবং ১৩ টন রড ও ট্রাক জব্দ
০২ নভেম্বর, ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন

  

চাঁদপুরে ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক এবং ১৩ টন রড ও ট্রাক জব্দ

এমএ গাফফার
০১-১১-২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
চাঁদপুরে ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক এবং ১৩ টন রড ও ট্রাক জব্দ
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ৫ টনি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করেছে পুলিশ। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ লাখ ও ১৩ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের একটি ৫ টনি ট্রাক এবং ট্রাকে থাকা আনুমানিক ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়া ও জোহরা খাতুনের ছেলে মো. জামাল হোসেন (৪২)। তিনি বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের মাদারবাড়ী উদয়ন গলিতে বসবাস করেন। অপরজন একই জেলার দৌলতখান থানার দলিঘাট গ্রামের বজলুর রহমান ও মনোয়ারা বেগমের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তিনি বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাট বাদশা মিয়ার গলিতে বসবাস করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ট্রাক ও বিপুল পরিমাণ রড ব্যবহারের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এমএ গাফফার ০১-১১-২০২৬ ০৯:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া