হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মাহিম গ্রেপ্তার
০২ নভেম্বর, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

  

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মাহিম গ্রেপ্তার

ফয়েজ আহমেদ
০২-১১-২০২৬ ০৬:৫২ পূর্বাহ্ন
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মাহিম গ্রেপ্তার

হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে মাহিম আহমেদ প্রান্ত নামে পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহিম আহমেদ প্রান্ত হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।
তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


ফয়েজ আহমেদ ০২-১১-২০২৬ ০৬:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া