চাঁদপুর বাগাদীতে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে বড় ভাই খুন
০৩ নভেম্বর, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ন

  

চাঁদপুর বাগাদীতে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে বড় ভাই খুন

এমএ গাফফার
০২-১১-২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
চাঁদপুর বাগাদীতে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে বড় ভাই খুন
চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু, স্বামী-স্ত্রী পলাতক

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বাগাদী চৌরাস্তা এলাকার পাটোয়ারী বাড়ির দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাজাহান পাটোয়ারী (৬০)। তিনি মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে আপন দুই ভাই শাহাজাহান পাটোয়ারী ও শাহ আলম পাটোয়ারীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) মিলে বড় ভাই শাহাজাহান পাটোয়ারীকে ধাক্কা দিলে তিনি ঘর থেকে বাইরে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মরদেহ থানায় রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


এমএ গাফফার ০২-১১-২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া