হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
০৩ নভেম্বর, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

  

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

এমএ গাফফার
০৩-১১-২০২৬ ০১:১৯ অপরাহ্ন
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তরিকুল ইসলাম (৩২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর তিন রাস্তার মোড়ে গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডিংগা ভাঙ্গা গ্রামের হায়দার আলী বেপারী বাড়ির লিয়াকত আলী বেপারীর ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে তরিকুল ইসলাম সাইকেলযোগে মেনাপুর তিন রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নিহতের মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এমএ গাফফার ০৩-১১-২০২৬ ০১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 39 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া