চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
০৩ নভেম্বর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

  

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-১১-২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

সংস্থাটি জানিয়েছে, দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চারদিন গ্যাস সরবরাহ কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনালের একটিতে, সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস পুনরায় সরবরাহের কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চারদিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এতে আরও বলা হয়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।

এ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-১১-২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া