শিরোনামঃ
এমএ গাফফার ০৩-১১-২০২৬ ১১:৫৫ অপরাহ্ন |
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলের বিস্তারিত উপাত্ত উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, এ বছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নেছারাবাদ ছালেহিয়া ফাযিল মাদ্রাসা, সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসা ও বাকিলা ফাযিল মাদ্রাসা শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাদ্রাসাগুলোর শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা, মাদ্রাসায় আইসিটি শিক্ষার মান বৃদ্ধি, ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আশা প্রকাশ করা হয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং জেলা প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে আগামী দিনে চাঁদপুরের মাদ্রাসাগুলো পরীক্ষার ফলাফলে আরও ভালো করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া