জাতীয় বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চাঁদপুরের আকাশ
০৫ নভেম্বর, ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

জাতীয় বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চাঁদপুরের আকাশ

এমএ গাফফার
০৪-১১-২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
জাতীয় বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চাঁদপুরের আকাশ
চাঁদপুরের ক্রীড়াঙ্গনের জন্য এসেছে নতুন এক সুখবর। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ। একই সঙ্গে তিনি সামাজিক সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. রায়হান সিদ্দিকী প্রবাল।

চাঁদপুর বাস্কেটবল একাডেমির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ জাতীয় পর্যায়ে দেশের বাস্কেটবলের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তাঁরা আশাবাদী।

এতে আরও বলা হয়, চাঁদপুরের একজন ক্রীড়া সংগঠককে জাতীয় পর্যায়ে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের এই নতুন দায়িত্বকে ঘিরে চাঁদপুর বাস্কেটবল একাডেমির খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও আগামী দিনের সাংগঠনিক পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।


এমএ গাফফার ০৪-১১-২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া