শিরোনামঃ
এমএ গাফফার ০৪-১১-২০২৬ ১১:১০ পূর্বাহ্ন |
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ইউনিয়নের ১৩২নং হিন্দুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে সুরক্ষা ফাউন্ডেশন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন সজীব, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেম খান, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম আতিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুরক্ষা ফাউন্ডেশনের অর্থ সচিব আবদুল মান্নান তালুকদার, সাংগঠনিক সচিব মো. মনির হোসাইন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগানোর পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও শিক্ষিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া