শিরোনামঃ
এমএ গাফফার ০৪-১১-২০২৬ ০২:০২ অপরাহ্ন |
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে শিক্ষার্থীদের হাতে এসব চেক তুলে দেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।
অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নিজ নিজ ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য পে-অর্ডার চেক দেওয়া হয়। এতে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া