শিরোনামঃ
এমএ গাফফার ০৪-১১-২০২৬ ০৯:১০ অপরাহ্ন |
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় গত ৩ নভেম্বর সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ আনছার উল্লাহ। এ সময় এসআই জিয়াউল হক জিয়া, এএসআই মোঃ ইলিয়াস ও এএসআই জহির উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানকালে প্রতারণা চক্রের সহযোগী দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুইজন অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক প্রচারণা, বিভিন্ন পেজের পোস্ট বুস্ট করা এবং প্রতারণার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে ৪ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের এ ধারাবাহিক অভিযানে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া