ভূমিদস্যু,মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপির ভ্যানগার্ড হতে চান চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিজি
০৬ নভেম্বর, ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ভূমিদস্যু,মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপির ভ্যানগার্ড হতে চান চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিজি

এমএ গাফফার
০৫-১১-২০২৬ ০৭:০১ অপরাহ্ন
ভূমিদস্যু,মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপির ভ্যানগার্ড হতে চান চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিজি
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন মিজি। তিনি বৃহস্পতিবার দিনব্যাপী ইব্রাহিমপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মুকন্দী, গুচ্ছগ্রামসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিজির গণ সংযোগের সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যা এবং প্রয়োজনীয়তা জানতে চান। পাশাপাশি তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

কবির হোসেন মিজি এক বক্তব্যে বলেন, এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যারা সাধারণ মানুষের জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করে,সেই সকল ভূমিদস্যুদের তিনি প্রতিহত করবেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সে কথা রেখেছেন। ইব্রাহিমপুরে কিছুদিন আগে ভূমিদস্যুদের দখলে থাকা মানুষের চাষাবাদের জমি দখলমুক্ত করেছেন। আমি সে জন্য তাকে ধন্যবাদ জানাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দলের প্রতি যাতে মানুষের আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি পায় সে লক্ষে সাধারণ মানুষের জন্য কাজ করবো।

দলীয় মনোনয়নের প্রত্যাশায় তিনি বলেন, দল যেহেতু একজন পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের ব্যক্তিকে চায় সেজন্য আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।


এমএ গাফফার ০৫-১১-২০২৬ ০৭:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া