চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ
০৬ নভেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

ফয়েজ আহমেদ
০৬-১১-২০২৬ ১০:২৪ অপরাহ্ন
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেয়া আগুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যের নেতারা।

শুক্রবার (৬ নভেম্বর) ৮টায় শহরের মিশন রোড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বায়তুল আমিন চত্বর ঘুরে ঘটনাস্থলে এসে শেষ হয়। এরপর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও এনসিটির জেলা কমিটির আহবায়ক মাহবুব আলম।

সঞ্চালনায় ছিলেন চাঁদপুর শহর জামায়াতের জয়েন্ট সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ।

মিছিল ও সমাবেশে উপস্তিত ছিলেন চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খান মো. নিয়াজ মোরশেদ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা আব্দুল হাই লাভলু ও সৈয়দ সাকিবুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, একজন জুলাইযোদ্ধ বেঁচে থাকতে বাংলার মাটিতে কোন ফ্যাসিস্টের জায়গা হবে না। যারা জুলাই এবং চিনিমিনি, গণভোটের রায় নিয়ে গড়িমসি করছেন, জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করছেন এবং জুলাই স্মৃতি মুছেফেলার চেষ্টা করছেন তাদের স্থান বাংলার মাটিতে হবে না। আমরা বলতে চাই, জুলাই আমাদের চেতনা এবং মুক্তির পথ দেখিয়েছে।

বক্তারা চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, যেখানে ফ্যাসিবাদ পাবেন, তাদেরকে আইনের আওতায় তুলেদেবেন। আওয়ামী ফ্যাসিস্টরাই আগুন দিয়েছে। প্রত্যেক স্থানে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করা হচ্ছে। জুলাই যুদ্ধারা হারিয়ে যায়নি। তারা এখনো রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যারা আগুন দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

এর আগে আজ বেলা আইড়টার দিকে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


ফয়েজ আহমেদ ০৬-১১-২০২৬ ১০:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া