শিরোনামঃ
ফয়েজ আহমেদ ০৬-১১-২০২৬ ১০:২৬ অপরাহ্ন |
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হযে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা।
এর আগে আজ বেলা আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়েক দূর্বৃত্তরা ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া