শিরোনামঃ
এমএ গাফফার ০৮-১১-২০২৬ ০১:৪৮ অপরাহ্ন |
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাইজকান্দি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের বড় স্টেশন শ্রমিক কলোনির বাসিন্দা। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাইয়ের নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টায় চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি হাতের রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া