চাঁদপুরে ৭৫ জন বিধবা নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী
১০ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ৭৫ জন বিধবা নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী

ফয়েজ আহমেদ
০৯-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন
চাঁদপুরে ৭৫ জন বিধবা নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী

চাঁদপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৪নং ওয়ার্ডের ৭৫ জন অসহায় বিধবা নারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম সোহেল গাজীর অর্থায়নে এ খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বিতরণকালে প্রত্যেক বিধবা নারীর হাতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের দৈনন্দিন খাদ্যচাহিদা পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।

এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সোহেল গাজী।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসলাম হোসেন এমদাদ, সাংগঠনিক সম্পাদক রাজন আখন্দ, পৌর জাসাসের সম্মানিত সদস্য সবুজ কাজী, যুবদলের সদস্য মাসুদ বেপারী এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন।

এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবিক কাজে এগিয়ে আসার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।


ফয়েজ আহমেদ ০৯-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 52 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া