কনটেন্ট ক্রিয়েটর শাকিলের মায়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
১০ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কনটেন্ট ক্রিয়েটর শাকিলের মায়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৯-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন
কনটেন্ট ক্রিয়েটর শাকিলের মায়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর শাকিলের মা আর নেই। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।

মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। একই সঙ্গে তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া