শিরোনামঃ
এমএ গাফফার ১০-১১-২০২৬ ০১:৪১ অপরাহ্ন |
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাবুরহাট এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, চাঁদপুরের পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুরহাট দীর্ঘদিন ধরেই চাঁদপুরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এ বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি জনসমাগম বাড়ায় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের প্রত্যাশা, বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দ্রুত তৎপরতা নিশ্চিত হবে। পাশাপাশি বাজারের যানজট নিরসন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা এবং আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই সরেজমিন পরিদর্শনকে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এলাকাবাসী। তাঁদের আশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া