চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞতি, ৪ ক্যাটাগরিতে পদসংখ্যা ১৪
১০ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞতি, ৪ ক্যাটাগরিতে পদসংখ্যা ১৪

এমএ গাফফার
১০-১১-২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞতি, ৪ ক্যাটাগরিতে পদসংখ্যা ১৪
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এবং অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউজ।

পদের সংখ্যা: ৪ ক্যাটাগরিতে মোট ১৪ জন।

চাকরির ধরন: অস্থায়ী।

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৯ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম ও সংখ্যা:

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি।

কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সমূহ।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

৩. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যও একই পরিমাণ ফি প্রযোজ্য। বিস্তারিত তথ্য জানা যাবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এবং আবেদনসংক্রান্ত তথ্য জানা যাবে এখানে থেকে।


এমএ গাফফার ১০-১১-২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 67 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া