শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১০-১১-২০২৬ ১০:৩১ অপরাহ্ন |
চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারীর শাশুড়ি আর নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুমার জানাজা মঙ্গলবার বাদ এশা চাঁদপুরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমার সহোদর ভাই, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল জামে মসজিদের খতিব মোশাররফ হোসেন।
জানাজায় চাঁদপুর জেলা ও সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঠিকাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমাকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জানাজায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া