চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ
১১ নভেম্বর, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-১১-২০২৬ ০৮:২৭ অপরাহ্ন
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সী।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা থেকে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই। আমাদের অভিভাবক ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী আমি নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছি।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে মনির মুন্সী বলেন, আমি অতীতে স্বচ্ছ রাজনীতি করেছি। কখনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হইনি, কোনো খারাপ কাজ কিংবা চাঁদাবাজির সঙ্গেও সম্পৃক্ত ছিলাম না। দল যদি আমার অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেয় এবং আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছি।

নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দল আমাকে মনোনীত করলে এবং আমি নির্বাচিত হলে এই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমাদের ইব্রাহিমপুর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এখানকার যোগাযোগব্যবস্থা অত্যন্ত খারাপ। আমার সর্বপ্রথম কাজ থাকবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা। পাশাপাশি এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করতে চাই। আমি ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে ইউনিয়নের ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইনশাআল্লাহ, নির্বাচিত হতে পারলে আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে এই ইউনিয়নবাসীর সেবা করতে চাই।

গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-১১-২০২৬ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 7 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া