ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের বিষয়টি সংসদে উত্থাপন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
১২ নভেম্বর, ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন

  

ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের বিষয়টি সংসদে উত্থাপন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-১১-২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের বিষয়টি সংসদে উত্থাপন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

মুদ্রণ প্রযুক্তির দ্রুত বিকাশ এবং গণমাধ্যমের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩’ যুগোপযোগী করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের লিখিত প্রশ্নের (প্রশ্ন নম্বর-৪৭০) জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক তার প্রশ্নে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের সংশ্লিষ্ট ৭ ধারাসহ পুরো আইনটি যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে—তা জানতে চান।

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান জানান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি এখনো পর্যালোচনা ও নিষ্পত্তির পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন এবং চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আইন সংশোধনের পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।

জানা গেছে, চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতার নিরিখে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারা সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের উদ্যোগ নিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এবং আইন সংশোধনে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

তারই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেন। মফস্বল ও জেলা পর্যায়ের সাংবাদিকদের দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ দাবিটি জাতীয় সংসদে আলোচিত হওয়ায় গণমাধ্যমকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-১১-২০২৬ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া