শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-১১-২০২৬ ০৯:২৩ অপরাহ্ন |
হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাহেবগঞ্জ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অভিযানকালে বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে অপরাধ স্বীকার করায় শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামে দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সার্বিক সহযোগিতা করে।
জব্দ করা কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড, চাঁদপুর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া