শাহমাহমুদপুর ইউনিয়নে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে টিকটকে প্রচার, আটক ২ কিশোর
১৩ নভেম্বর, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শাহমাহমুদপুর ইউনিয়নে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে টিকটকে প্রচার, আটক ২ কিশোর

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-১১-২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শাহমাহমুদপুর ইউনিয়নে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে টিকটকে প্রচার, আটক ২ কিশোর

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে টিকটক তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

আটক দুই কিশোর হলো মো. রবিউল গাজী (পিতা: খায়ের গাজী) ও মো. আজিজত গাজী (পিতা: লালচান গাজী)। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হাপানীয়া গ্রামে।

গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে জানানো হয়। তিনি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদকে বিষয়টি অবহিত করেন।

পরে ওসির নির্দেশে এসআই আজিজতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা দেওয়ায় তাদের নিজ নিজ পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহেল রুশদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের প্রতিও ধন্যবাদ জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় সচেতনতা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-১১-২০২৬ ১০:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 50 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া