জনগণই আমার মূল শক্তি, উঠান বৈঠকে বললেন হিরন
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন।
তিনি বলেন, "এলাকার জনগণই আমার মূল শক্তি। আজকের উঠান বৈঠকে শত শত মা-বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। একটি ছোট পরিসরের উঠান বৈঠক আপনাদের উপস্থিতিতে জনসভায় রূপ নিয়েছে। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে আসন্ন নির্বাচনে প্রার্থী হবো, ইনশাআল্লাহ। আপনারা আমাকে চাইলে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনও আমাকে মনোনীত করবেন।"
তিনি আরও বলেন, "আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিলে আপনাদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব। ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ডিঙ্গাভাঙ্গা এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। সেখানকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।"
নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মেহেদী হাসান হিরন বলেন, "আমি নিজের জন্য নয়, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা অতীতেও আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশা করি। আমিও জীবনের শেষনিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।"
লেজাকান্দি মডেল মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে মেহেদী হাসান হিরনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন ১৬৬ নম্বর লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম মাস্টার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধান এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জনি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক বকাউল, সাধারণ সম্পাদক বাদল সদ্দার, বিএনপি নেতা রাজ্জাক মৃধা, শহীদুল্লাহ কাজী, জসিম মৃধা, খোরশেদ মিয়াজী, খলিল মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন কবিরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি লালন ফকির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক গাজী, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত বকাউল, মনির হোসেন মিয়াজী, জসিম কবিরাজ, মমিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক সরকার, সিনিয়র সহসভাপতি আব্দুল সাত্তার বাবু, সদস্য নোমান মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মাহবুব মৌলভ, ফয়সল মৌলভী, শরীফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সুমন প্রধান, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাহিদ প্রধান, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আকিব মিয়াজী, সাধারণ সম্পাদক শাকিল সদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।