হাইমচরে জনতা বাজার প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত
১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে জনতা বাজার প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-১১-২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন
হাইমচরে জনতা বাজার প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিবেদক:আফতাবুল ইসলাম মেহেরাব

হাইমচরে জনতা বাজার প্রিমিয়ার লিগ সিজন-০১-এর মেগা ফাইনালে তেলীর মোড় স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলগী-বাজার খেলাঘর।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় আলগী-বাজার খেলাঘর ও তেলীর মোড় স্পোর্টিং ক্লাব। উভয় দলই দেশের বিভিন্ন স্থান থেকে তারকা ফুটবলার সংগ্রহ করে শক্তিশালী দল গঠন করায় শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আলগী-বাজার খেলাঘর।

খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। বিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদসহ মাঠের আশপাশের প্রতিটি জায়গায় শিশু-কিশোর, তরুণ ও বয়োজ্যেষ্ঠ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিটি গোলের পর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম বিল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন সোহাগ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন রনি, মাজহারুল ইসলাম মেজর পাটোয়ারী ও আব্দুল হামিদ পাটোয়ারীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি সবসময় তরুণদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-১১-২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া