শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৪-১১-২০২৬ ১২:৩১ অপরাহ্ন |
মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নের একলাসপুর গ্রামে বিষধর কিংকোবরা সাপের কামড়ে এক গৃহবধূ মারাক্তক ভাবে আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নের একলাসপুর গ্রামের মৌলভি বাড়িতে।
জানাযায়, একলাসপুর গ্রামের মৌলভি বাড়ির সায়েম হোসের স্ত্রী শান্তা বেগম (২৭) বাড়ির উঠানে জ্বালানী কাজে ব্যবহারের জন্য গাছের ডালপালা ও পাতা স্তুপ করে রাখে। সেগুলো সরাতে গেলে ওই স্তুপ থেকে বিষধর কিংকোবরা সাপের (প্রায় দু হাত লম্বা) বাচ্চা বের হয়ে শান্তা বেগমের ডান পায়ে ছোবল দেয়।
তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে বাড়িতে শান্তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শান্তার দেখানো স্হান থেকে সাপের বাচ্চাটি ধরে বোতলে বন্দি করে রোগী সহ সাপ নিয়ে হাসপাতালে ছুটে আসে।
শান্তার দেবর জানায়, আমরা সাপটি ধরে বোতলে বন্দি করে হাসপাতারে নিয়ে এসেছি এজন্য আমার ভাবির সঠিক চিকিৎসা করাতে পারি সে জন্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া