শিরোনামঃ
এমএ গাফফার ১৫-১১-২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন |
সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটার ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী মো. ইউসুফ পাঠানকে নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও জনমত যাচাইয়ে তার পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে বিএনপি থেকে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় ইউসুফ পাঠান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। দলীয় সমর্থন এবং সাধারণ ভোটারদের মতামত—দুই বিষয়ই তার প্রার্থিতার আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ভোটারদের আলোচনায় ইউসুফ পাঠানের রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার বিষয়টি উঠে এসেছে।
তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন কে পাচ্ছেন এবং নির্বাচনে ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। ২নং ওয়ার্ডের ভোটাররা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া