শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ১৬-১১-২০২৬ ০৭:২৪ অপরাহ্ন |
চাঁদপুরে কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু
চাঁদপুর প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষে চাঁদপুরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভর্তি কার্যক্রম শুরু করেছে কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে এবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাহের খালিপাড়ে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল রহমানমায়ে শরীয়ত ও তরিকত সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.)। এটি পরিচালিত হচ্ছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের অধীনে।
মাদ্রাসাটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয়ে বিশেষ গুরুত্ব, শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন পদ্ধতিতে পাঠদান, নূরানী পদ্ধতিতে কুরআন মাজিদ শিক্ষা ও হেফজখানার ব্যবস্থা। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নিয়মিত তদারকি এবং দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
ভর্তি সংক্রান্ত যোগাযোগ: ০১৭২৪-৬০৯৮৩৩, ০১৮১৩-৬৪৪৩৪৯।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া