চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে আকাশ–বাহার, কেন্দ্রের অনুমোদন
১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে আকাশ–বাহার, কেন্দ্রের অনুমোদন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-১১-২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন
চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে আকাশ–বাহার, কেন্দ্রের অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে নুরুল আমিন খান আকাশকে সভাপতি এবং ফয়সাল আহমেদ বাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।

কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদিত এ কমিটির মাধ্যমে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নতুন নেতৃত্ব নির্ধারিত হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় দপ্তরের প্রেরণের নির্দেশনা অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-১১-২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 62 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া