চাঁদপুরে আবারও মানবিক উদ্যোগ, ৪২ অসহায় বিধবা নারীর পাশে মো.কামরুল হোসেন সোহেল গাজী
১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে আবারও মানবিক উদ্যোগ, ৪২ অসহায় বিধবা নারীর পাশে মো.কামরুল হোসেন সোহেল গাজী

ফয়েজ আহমেদ
১৬-১১-২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
চাঁদপুরে আবারও মানবিক উদ্যোগ, ৪২ অসহায় বিধবা নারীর পাশে মো.কামরুল হোসেন সোহেল গাজী

চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের জাফরাবাদ মহল্লায় ৪২ জন অসহায় বিধবা নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন  পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম সোহেল গাজী।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু প্রদান করা হয়।

এর আগেও তিনি ৭৫ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ নিয়ে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মোল্লা, বিএনপির সদস্য ডাক্তার আব্দুল কাসেম গাজী, যুবদলের সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবীন, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আলমগীর বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসলাম হোসেন এমদাদ, সাধারণ সম্পাদক আল-আমীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাজন আখন্দ, সদস্য বশির গাজী, ছাত্রদলের সভাপতি আক্তার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

মানবিকতার এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ফয়েজ আহমেদ ১৬-১১-২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া