শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৭-১১-২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন |
বাংলার লোক সংস্কৃতি চর্চায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন 'লোকা'। নবগঠিত এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাধীন চন্দ্র দত্ত
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার লোকসংস্কৃতি আমাদের শেকড় ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ, চর্চা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।
লোক সংস্কৃতির বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে এর মধ্যে লোক সাহিত্য, লোক সংগীত, লোক নৃত্য ও নাটক অন্যতম। বেশ কয়েকটি ক্ষেত্র নিয়ে কাজ করবে এই সংঘটন।
এছাড়াও তিনি বলেন
'লোকা'র মাধ্যমে লোকসংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে চাই” সকলে দোয়া/ আশির্বাদ এ রাখবেন সবসময়।
জয় হোক "লোকা"র
জয় হোক লোক সংস্কৃতির।
অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন
সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম খান।
সহ-সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহার ও মো. লিটন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন দত্ত ও মাকসুদা ইসলাম হ্যাপি, কোষাধ্যক্ষ পিপল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম মাহি, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক অপর্ণা দে এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া সূচনা।
কার্যনির্বাহী সদস্য-দিপা সাহা, ঐশি দাস
হৃদিকা বিশ্বাস রিয়া, মৃত্তিকা বিশ্বাস রাধিকা,
মিতু ধর, নিপা সাহা স্নিগ্ধা, তৃনা বনিক, প্রিয়ন্তী রহ্মিত, বিকাশ দে ও আইরিন বৃষ্টি।
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া