শিরোনামঃ
এমএ গাফফার ১৮-১১-২০২৬ ০৯:১৮ অপরাহ্ন |
বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারায় ইটভাটা দুটিকে সর্বমোট ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অন্যদিকে, চাঁদপুর সদর উপজেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা দায়ের করে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৯টি মামলায় ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থ সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রচলিত আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া