চাঁদপুরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ
২৩ নভেম্বর, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ

এমএ গাফফার
২১-১১-২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
চাঁদপুরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ
চাঁদপুর সদর উপজেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

১৮ নভেম্বর ২০২৬ তারিখে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে আগামী ২১ নভেম্বর (শনিবার) ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অদ্যাবধি পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের চলমান শিক্ষা কার্যক্রম, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং প্রচলিত ভর্তি নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।

এ কারণে ২১ নভেম্বর নির্ধারিত ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের প্রচারণা বা কার্যক্রম গ্রহণের আগে প্রয়োজনীয় বিধিবিধান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

উক্ত চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।


এমএ গাফফার ২১-১১-২০২৬ ১২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া