শিরোনামঃ
এমএ গাফফার ২১-১১-২০২৬ ০৫:০১ অপরাহ্ন |
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারী।
সাফল্য অর্জনকারী দুই শিক্ষার্থী হলো মোহাম্মদ হোসাইন আহমদ (১০) ও মোহাম্মদ ইকরাম প্রধানিয়া (১১)। তারা দুজনই চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।
মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানে অত্যন্ত যত্ন, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, শুধু কোরআন হিফজ করানোই নয়, আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য, দক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই মাদরাসার মূল লক্ষ্য।
ওলামায়ে কেরাম, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারা ধরে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাদরাসার পরিচালক।
দুই শিশুর এই অসাধারণ সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়দের মতে, তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া