বালিয়া ইউপি প্রশাসকের বিরুদ্ধে সনদে স্বাক্ষর না দিয়েই চলে যাওয়ার অভিযোগ
২৩ নভেম্বর, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বালিয়া ইউপি প্রশাসকের বিরুদ্ধে সনদে স্বাক্ষর না দিয়েই চলে যাওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
২১-১১-২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
বালিয়া ইউপি প্রশাসকের বিরুদ্ধে সনদে স্বাক্ষর না দিয়েই চলে যাওয়ার অভিযোগ
জরুরি প্রয়োজনে চেয়ারম্যান সনদ নিতে গিয়ে উপজেলা কার্যালয়ে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষর পাননি বলে অভিযোগ করেছেন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের সেবাপ্রার্থী মো: শাকিল খান । তাঁর দাবি, সরাসরি অনুরোধ করার পরও সনদে স্বাক্ষর না দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান বালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারী।

অভিযোগকারীর ভাষ্য, ঘটনার দিন ইউনিয়ন পরিষদের সচিব তাঁকে সনদ দিয়ে জানান, প্রশাসকের স্বাক্ষরের জন্য উপজেলা কার্যালয়ে যেতে হবে। এরপর তিনি ফরাক্কাবাদ থেকে চাঁদপুরে গিয়ে ইউনিয়নের এক চৌকিদারের হাতে সনদটি দেন। প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন শুনে তিনি সরাসরি তাঁর কাছে যান। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে স্বাক্ষর চাইলে প্রশাসক তাঁকে বলেন, “তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?” এরপর প্রশাসক স্বাক্ষর না দিয়েই চলে যান বলে দাবি করেন ওই সেবাপ্রার্থী।

এ ঘটনা নিয়ে ফেসবুকের একটি পোস্টের মন্তব্যে সনদসংক্রান্ত সেবা পেতে ভোগান্তির কথা জানিয়েছেন আরও দুজন। ‘সায়েদ মাহমুদ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, বর্তমান পদ্ধতিতে চেয়ারম্যান সনদ নিতে গেলে কখনো সার্ভারে সমস্যা, কখনো প্রশাসক কার্যালয়ে নেই বলে জানানো হয়।

গিয়াসউদ্দিন খান নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, দুই-তিন মাস আগে বাবার মৃত্যু সনদ করতে গিয়ে তিনি নিজের জন্মনিবন্ধন ইংরেজিতে করার এবং বাবার জন্মসনদের কয়েকটি ভুল সংশোধনের আবেদনও করেন।

তাঁর দাবি, টাকা দেওয়ার পর নিজে দুই-তিনবার কার্যালয়ে যান এবং পরে প্রতি সপ্তাহে লোক পাঠিয়ে খোঁজ নেন। কাজ সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ বার্তা পেলেও মন্তব্য করার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের প্রিন্ট পাননি বলে তিনি জানান।

এ বিষয়ে প্রশাসক মো: রাহাত আমিন পাটওয়ারীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, "আমার দপ্তরে কোনো ফাইল পেন্ডিং নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসা সকল ডকুমেন্টস সাইন করে দিয়েছি। উল্লিখিত ভুক্তভোগীর সাথে এহেন আচরন করেছেন কিনা তা আমার স্মরনে নাই। কেউ আমার জন্য অপেক্ষা করেছে এটি আমার জানা নাই এবং আমি কারো সাথে উল্লিখিত আচরণ করেছি কিনা আমার স্মরনে নাই। " প্রশাসকের বিরুদ্ধে করা ভুক্তভোগীর ফেসবুক পোস্টের লিংক: https://www.facebook.com/share/p/1G5Sg416op/


অনলাইন ডেস্ক ২১-১১-২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া