শিরোনামঃ
এমএ গাফফার ২১-১১-২০২৬ ০৮:২৭ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম তদারকি ও গতিশীল করতে কুমিল্লা বিভাগে নতুন দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় দুই নেতা।
২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ এবং সহ-সমন্বয়ক হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনাক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়।
কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কুমিল্লা বিভাগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের জন্যও সমন্বয়ক ও সহ-সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া