চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপির
২৩ নভেম্বর, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপির

এমএ গাফফার
২১-১১-২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপির
চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় মতবিনিময় সভা ফ্যাসিবাদ ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মানিকের

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপসের সুযোগ নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল ও সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউর প্রধান।

বক্তারা বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখা জরুরি। ছোট-বড় দলের পার্থক্য ভুলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন যেন কোনো অপশক্তি বা ষড়যন্ত্রের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারা আরও বলেন, দেশের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো অতীতেও ঐক্যবদ্ধ হয়েছে। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই সময়ের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুনুর রশীদ ও শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহাজাহান খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


এমএ গাফফার ২১-১১-২০২৬ ১০:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 78 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া